০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

গোপনীতার মধ্যও ফাঁস হলো মেহজাবীনের যে ছবি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৩৫

প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। সম্প্রতি মেহজাবী নাম লিখিয়েছেন বড়পর্দায়।

এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের খবর। তবে এবার জানা গেল আসল খবর। বিয়ে করছেন তিনি। মেহজাবীনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব।

বিয়ের বিষয় নিয়ে মেহজাবীন কিছু না বললেও ইতোমধ্যে ফাঁস হয়েছে তার গায়েহলুদের ছবি।

ঢাকার অদূরে সম্প্রতি অনুষ্ঠিত মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান ছিল সংরক্ষিত আয়োজন। আমন্ত্রিত অতিথিদের জন্য কঠোর নির্দেশনা ছিল—কোনো ছবি তোলা বা সামাজিকমাধ্যমে প্রকাশ করা যাবে না। অতিথিরাও এই নিয়ম মেনে চলেছিলেন, কেউই অনুষ্ঠানের কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা পাওয়া গেল না। মেহজাবীনের গায়েহলুদের একাধিক ছবি ফাঁস হয়ে গেছে এবং তা তার নিকটজনদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে।

এই ফাঁস হওয়া ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে তার প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজীবের সঙ্গে। দুজনের মুখে ছিল উজ্জ্বল হাসি, যা অনুষ্ঠানের আনন্দময় পরিবেশের ইঙ্গিত দেয়। ছবিতে তাদের পেছনে একটি বাদ্যযন্ত্রী দলকেও দেখা গেছে, যারা সম্ভবত সঙ্গীত পরিবেশন করছিলেন।

জানা গেছে, রোববার (২৩ ফেব্রুয়ারি) ছিল অভিনেত্রীর গায়েহলুদের অনুষ্ঠান। ঢাকার অদূরে একটি রিসোর্টে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে আয়োজন। মেহজাবীন সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ে করতে যাচ্ছেন।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গোপনীতার মধ্যও ফাঁস হলো মেহজাবীনের যে ছবি

আপডেট: ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫