০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুজরাটে ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়ার আরেক ফ্লাইটে বোমা হামলার হুমকি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৩৫৬

Air_India

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন) থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটে বোমা হামলার হুমকি আসায় মাঝ আকাশ থেকে বিমানটি ফিরে এসে জরুরি অবতরণ করে।

থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উড্ডয়ন করা বিমানটি আন্দামান সাগরের আকাশে থাকা অবস্থায় হুমকির বিষয়ে সতর্ক হয়ে ফের ফুকেট বিমানবন্দরে ফিরে আসে। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর ১৫৬ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বোমা হুমকির উৎস বা বিস্তারিত কিছু জানায়নি। এদিকে এয়ার ইন্ডিয়া এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই ঘটনার মাত্র একদিন আগে, বৃহস্পতিবার (১২ জুন) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা। লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ছিল। উড্ডয়নের দুই মিনিট পরই এটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। প্রাণ হারান অন্তত ১৯২ জন যাত্রী ও ক্রু সদস্য, আহত হন অনেকে। ঘটনাস্থলে আগুন ধরে গেলে উদ্ধারকাজে ব্যাপক বিঘ্ন ঘটে।

দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম দুর্ঘটনার রেশ না কাটতেই এমন একটি হুমকি আসায় আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় এয়ারলাইনের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গুজরাটে ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়ার আরেক ফ্লাইটে বোমা হামলার হুমকি

আপডেট: ০৩:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫