১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক ।

রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ সিঙ্গাপুরে তার চিকিৎসা তদারকি করছিলেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর চলন্ত রিকশায় থাকার সময় দুই দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

শরিফ ওসমান হাদির রাজনৈতিক জীবন অনেক দিক থেকেই আলোচিত ছিল। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদি শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি শিক্ষকতা করছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে শহীদ ও আহতদের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং ধারাবাহিক সমাবেশ আয়োজনের মাধ্যমে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।

গত নভেম্বর মাসে হাদি প্রকাশ্যে জানিয়েছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে তিনি জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ‘ইনসাফের লড়াই’ থেকে পিছিয়ে যাননি। নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলি লাগার ঘটনাকে বিশেষজ্ঞরা নির্বাচনের প্রাক্কালে সহিংসতার সতর্কবার্তা হিসেবে দেখছেন।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান বলেন, “ওসমান হাদী বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। দেশের স্বাধীনতার ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য তার অবদান অম্লান থাকবে

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন

আপডেট: ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫